কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সব ধরনের বৈষম্য নিরসনে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে : কামাল উদ্দিন

জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে থিমেটিক কমিটির সভা। ছবি : কালবেলা
জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে থিমেটিক কমিটির সভা। ছবি : কালবেলা

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, অনগ্রসর জাতিগোষ্ঠীদের জন্য সমন্বিত ও শক্তিশালী ডেটাবেজ এবং পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। ডেটাবেজের নিয়মিত হালনাগাদ নিশ্চিত করতে হবে। বৈষম্য নিরসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করেন তিনি।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা সংক্রান্ত কমিটি’ এবং ‘দলিত, হিজরা ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা’ সংক্রান্ত থিমেটিক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘অনগ্রসর জাতিগোষ্ঠীরা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানে এখনো বেশ পিছিয়ে আছে। বাংলাদেশে সব ধরনের বৈষম্য নিরসনে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। কোনো জাতিগোষ্ঠীকে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই। এজন্য নিষ্ঠার সাথে কাজ করা সবার দায়িত্ব।

সভায় জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি, দক্ষতা উন্নয়নে ট্র্যান্সজেন্ডার ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা, সংশ্লিষ্ট জেলা পরিদর্শন ও সভা-সেমিনার আয়োজন সংক্রান্ত বিষয় আলোচনা হয়।

পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরণ গুরুত্বসহকারে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে কমিশনের সামগ্রিক কর্মকাণ্ড উপস্থাপন করা হয়। পাশাপাশি বিস্তৃত পরিসরে দলিত, হরিজন, তেলেগু, ডোমসহ অন্যান্য অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রেক্ষাপট আলোচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১০

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১১

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১২

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৩

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৫

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৬

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৯

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

২০
X