কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

১৩ দিনে রাজধানীতে ৬৪ গাড়িতে আগুন

ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মুহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত
ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মুহিদ উদ্দিন। ছবি : সংগৃহীত

২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে রাজধানীতে ৬৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ১২ জনকে আটক করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এসব নাশকতা করা হয়েছে বলে জানিয়েরেছন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ. মুহিদ উদ্দিন আজ শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

অতিরিক্ত কমিশনার বলেন, আগুন দেওয়ার সময় ঘটনাস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ৬৪টি অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। বাসে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছে। গত ২৯ অক্টোবর ডেমরা পশ্চিম দেইলা এলাকায় অসীম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের হেলপার ভেতরে ঘুমাচ্ছিল। ভোরের দিকে আগুন দেওয়ায় সেই হেলপার নাঈম (২২) দগ্ধ হয়ে মারা যায়।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিগুলোকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা হচ্ছে। যেকোনও রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে ডিএমপি ইতিবাচক, সংবেদনশীল এবং নিরাপত্তা প্রদানে বদ্ধ পরিকর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সবাই দেখেছি রাজনৈতিক কর্মসূচির মাঝখানে যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্খিত, অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য।

অতিরিক্ত কমিশনার বলেন, বেশিরভাগ ঘটনায় যাত্রী বেশে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যায় দুর্বৃত্তরা। গাড়ির পেছন দিকে আগুন দেওয়ায় সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যদি নাশকতা করা হয়, অগ্নিসংযোগ করা হয়, কাউকে পুড়িয়ে মারা হয়, সে ক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আশা করি পরবর্তীতে যদি কোনও রাজনৈতিক কর্মসূচি থাকে তা ধ্বংসাত্মক কোনও জায়গায় যেন না যায়। যারা এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে জড়িত থাকে তাদের বলে দিতে চাই‑ তারা যেন এর পুনরবৃত্তি না করেন। অবরোধকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যেন কোনও ধ্বংসাত্মক কার্যকলাপে না জাড়ায়। এসব নাশকতামূলক কর্মকান্ডে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন ডিএমপির এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X