কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১২:১৫ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এবার রাজধানীর মিরপুরে বাসে আগুন

আগুনে পুড়ছে প্রজাপতি পরবহনের বাস (বামে) এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা (ডানে)। ছবি : কালবেলা
আগুনে পুড়ছে প্রজাপতি পরবহনের বাস (বামে) এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা (ডানে)। ছবি : কালবেলা

রাজধানীর কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। আগুন নেভাতে মিরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

মিরপুর ফায়ার স্টেশন থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট সেখানে কাজ করছে। তবে হতাহতের বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা।

এর আগে রাত পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় শিকড় পরিবহন ও শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পঙ্গু হাসপাতালের সামনে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আর আগারগাঁও তালতলার বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন। তিনি বলেন, পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে।

এদিন রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ৩০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X