কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:২১ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘আত্মহত্যার’ হুমকি তমিজী হকের, ফিরে গেল র‍্যাব

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হক। ছবি : সংগৃহীত
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হক। ছবি : সংগৃহীত

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। তবে তাকে গ্রেপ্তার না করেই খালি হাতে ফিরে যায় র‍্যাবের সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন তিনি। পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে আসেন র‌্যাবের সদস্যরা।

এদিন রাত সাড়ে ১১টার দিকে তমিজী হককে গ্রেপ্তার না করার বিষয়টি জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আদম তমিজীকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযানের মুখে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজী। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।

এ র‍্যাব কর্মকর্তা আরও বলেন, পাশাপাশি আমরা অভিযানে গিয়ে দেখেছি একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন। তিনি তার বন্ধু বলে জেনেছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করিনি। তবে বাড়িটি ঘিরে র‍্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে।

সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা করেন তমিজী হক। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X