শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

হরতালের ২ দিনে পুড়েছে ১৯ যানবাহন

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দুই দিনে সারা দেশে ১৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৭টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

এর মধ্যে ঢাকা শহরে ৪টি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি অটোরিকশা, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন সদস্য কাজ করেন।

এ ছাড়া ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৯৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X