বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন’

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মানবাধিকার লঙ্ঘন নয় বরং তা সংরক্ষণ করাই পুলিশের কাজ।

সম্প্রতি পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিপ্লব সরকার বলেন, ‘কেউ যদি বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা বাংলাদেশ পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এটি হবে একটি ঢালাও মন্তব্য। এটি ভিত্তিহীন, অমূলক ও সর্বজনীনভাবে মিথ্যা অভিযোগ। বিশেষ উদ্দেশে অনেক সময় এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সবসময় কাজ করি। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে আমরা তাকে নিরাপত্তা দিই। আমরা বরং মানবাধিকারকে সম্মান করি, রক্ষা করি।’

তিনি আরও বলেন, ‘পুলিশকে অভিযুক্ত করার জন্য কে কোথায় অভিযোগ করছে, পুলিশের মনোবল হ্রাস করার জন্য- সেটা তার অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ যদি কোনোকিছু করে সে বিষয়ে বাংলাদেশের মানুষ সচেতন রয়েছে। তারা বুঝতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। মানুষ এখন আর আগের মতো নেই, আপনি বললেই বিশ্বাস করে ফেলবে তেমনটা কিন্তু নয়।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচারবহির্ভূত হত্যাসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের ইউনিটগুলো কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর অন্য ইউনিটগুলো বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X