কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় দিনের মতো ইসিতে শুরু হয়েছে আপিল কার্যক্রম

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেছেন ইসি ভবনের সামনে। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে।

দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের জন্য ইসি ভবন প্রাঙ্গণেই করা হয়েছে আলাদা ১০টি বুথ। সেখানেই আলাদাভাবে চলছে আপিল দায়েরের কার্যক্রম। এরমধ্যে-

১ নম্বর বুথটি করা হয়েছে রংপুর অঞ্চলের জন্য। যেখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

২ নম্বর বুথটি করা হয়েছে রাজশাহী অঞ্চলের জন্য। যেখানে জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৩ নম্বর বুথটি করা হয়েছে খুলনা অঞ্চলের জন্য। যেখানে মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর মাগুরা, নড়াইল, বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

8 নম্বর বুথটি করা হয়েছে বরিশাল অঞ্চলের জন্য। যেখানে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৫ নম্বর বুথটি করা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের জন্য। যেখানে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৬ নম্বর বুথটি করা হয়েছে ঢাকা অঞ্চলের জন্য। যেখানে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৭ নম্বর বুথটি করা হয়েছে ফরিদপুর অঞ্চলের জন্য। যেখানে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৮ নম্বর বুথটি করা হয়েছে সিলেট অঞ্চলের জন্য। যেখানে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

৯ নম্বর বুথটি করা হয়েছে কুমিল্লা অঞ্চলের জন্য। যেখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

১০ নম্বর বুথটি করা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের জন্য। যেখানে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার প্রার্থীরা আপিল দায়ের করছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে গত সোমবার (৪ ডিসেম্বর)। সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোট ৪২ জন আবেদন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১০

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১১

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১২

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৩

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৪

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৬

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৭

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৮

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

২০
X