কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনেরর যুদ্ধবিমান জে-১০সি। বলা হচ্ছে, এ যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের হামলা জবার দিয়েছে চীন। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ।

চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরোনো চীনা নির্মিত এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি।

বাংলাদেশের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায়, এই জে-১০সি ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এর আগে পাকিস্তান ২০২২ সালে ২৫টি জে-১০সি যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X