কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলাদেশে আস্ফালন দেখায় অন্ধকারের শক্তি : উদীচী 

নেত্রকোনা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
নেত্রকোনা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

নেত্রকোনা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ১৯৯৯ সালে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা করেছিল মুক্ত চিন্তার বিরোধী অপশক্তি। সেই হামলাসহ এ যাবত সংঘটিত বেশিরভাগ বোমা হামলারই সুষ্ঠু বিচার হয়নি। আর সেজন্যই এখনো স্বাধীন বাংলাদেশে আস্ফালন দেখায় অন্ধকারের শক্তি।

শুক্রবার (৮ ডিসেম্বর) নেত্রকোনা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, যত হামলাই আসুক, অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করা যাবে না।

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ের সামনে বোমা হামলায় মারা যান উদীচীর সহসাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেনসহ আটজন। বিস্ফোরণে গুরুতর আহত হন ৯ জন পুলিশ সদস্য এবং উদীচীর বেশ কয়েকজন নেতাকর্মীসহ অন্তত ৬০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন পরদিন মারা যান সুদীপ্তা পাল শেলী। নিহতদের স্মরণে প্রতি বছরের মতো এবারও ঢাকাসহ নেত্রকোনায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি প্রবীর সরদার, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর। বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে মৌলবাদী, সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী শক্তির ঘৃণ্য হামলায় যারা আহত হয়েছিলেন তারা বয়ে বেড়াচ্ছেন শরীরে ক্ষতের অসহ্য যন্ত্রণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X