বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

বগুড়ার গাবতলীতে ডাকাতদল হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ছবি : কালবেলা
বগুড়ার গাবতলীতে ডাকাতদল হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে ডাকাতির পর রাজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়ি দুর্গাহাটা গ্রামে ৮ বছরের নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়িভাড়া নেওয়ার কথা বলে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত রাজিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতি কাফির হাত-পা বেঁধে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় নগদ প্রায় ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাজিয়া চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে।

গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X