কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে বিশেষ বরাদ্দ ও উচ্চশিক্ষায় কোটা বৃদ্ধি চায় ঋষি সম্প্রদায়

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ঋষি সম্প্রদায়। ছবি : কালবেলা
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ঋষি সম্প্রদায়। ছবি : কালবেলা

জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও উচ্চশিক্ষায় কোটা বৃদ্ধিসহ চার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঋষি সম্প্রদায়। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন ঋষি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় গঠিত অ্যাডভোকেসি ফোরাম ও গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস)।

সংবাদ সম্মেলনে ঋষি সম্প্রদায়ের জন্য সাংবিধানিক অধিকার, সামাজিক ক্ষমতায়ন এবং সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতে চারটি দাবি জানানো হয়েছে। রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারে অন্তর্ভুক্তির জন্য জানানো দাবিগুলো হলো- জাতীয় বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে ঋষি সম্প্রদায়ের জন্য বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে; নিরাপদ পরিবেশে বসবাসের (পানি, স্যানিটেশন, ইউটিলিটি পরিষেবা ইত্যাদি) ব্যবস্থা করতে হবে; প্রান্তিক জনগোষ্ঠীয় ছেলেমেয়েদের জন্য উচ্চ শিক্ষায় কোটা বৃদ্ধি করতে হবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির (বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা) আওতায় টিসিবি পণ্যে অংশগ্রহণ, নিরাপত্তা প্রদান, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে যারা পাদুকা শিল্পের সাথে জড়িত তাদের ঋষি সম্প্রদায় বলা হয়। অনেকে মুচি বলে থাকেন। বাংলাদেশে প্রায় ১৫ লাখ ঋষি জনগোষ্ঠী রয়েছে এবং এর মধ্যে ঢাকা শহর ও আশেপাশে প্রায় ২ লাখ ঋষি সম্প্রদায়ের বসবাস। তারা ২৬টি ক্লাস্টার বা পাড়ায় মানবেতর জীবনযাপন করছে। এই প্রান্তিক জনগোষ্ঠী অবহেলা, বৈষম্য, সামাজিক প্রতিবন্ধকতাসহ নানা ধরনের অধিকার থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও ন্যায়বিচার সহ অন্যান্য সাংবিধানিক অধিকার পাওয়া নিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ঋষি সম্প্রদায়ের লোকেরা। সরকার আমাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়নি। ফলে সরকারি সেবায় প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছি। অনেকের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হলেও সে বিষয়ে কারও কোনও আগ্রহ নেই।

সংবাদ সম্মেলনে গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না বলেন, গ্রাম বিকাশ সহায়ক সংস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনার ক্ষেত্রে কাজ করছে। ঋষি সম্প্রদায়ের অধিকার, সুরক্ষা সুরক্ষিত ও নিশ্চিত করলেই আগামীর সমতার পৃথিবী নিশ্চিত করা সম্ভব। তাদের পেছনে ফেলে নয়।

কাজীরবাগ পঞ্চায়েত সভাপতি সুজন দাস বলেন, ঢাকা শহরে ২৬ মহল্লায় আমরা থাকি। সেখানে জীবনমান খুবই খারাপ। অন্য সবার মতো সব ধরনের সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি না। যখন কেউ শুনে আমরা ঋষি সম্প্রদায়ের, তখন আমাদের মহল্লার বাইরে বাসা ভাড়া দিতে চায় না, আমাদের বাচ্চাদের সাথে অন্যরা তাদের বাচ্চাদের মিশতে দিতে চায় না। এ ছাড়া, সবাই একসাথে থাকে বলে আমাদের পরিবারগুলো সাধারণত বড় হয়। সেজন্যও অনেকে বাড়ি ভাড়া দিতে চায় না। আমরা বয়স্ক ভাতা পেলেও মাতৃত্বকালীন ভাতা ও বিধবা ভাতা পাই না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) পরিচালক এ কে এম জসিম উদ্দিন, বাংলাদেশ গার্হস্থ্য নারী শ্রমিক নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মোসাম্মৎ মোরশেদা বেগম, কাজীরবাগ পঞ্চায়েত সাধারন সম্পাদক কিশোর দাস, জিগাতলা পঞ্চায়েত কমিটির সভাপতি রতন দাসসহ অ্যাডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X