কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
বৈরী আবহাওয়া

রাষ্ট্রপতির পাবনা সফরের প্রথম দিন স্থগিত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পাবনা সফরের প্রথম দিন স্থগিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে হেলিকপ্টারে রাষ্ট্রপতি পাবনার উদ্দেশ্যে রওনা দিলেও ঘন কুয়াশার কারণে সফর স্থগিত করা হয়। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে রাষ্ট্রপতির পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল। তবে তাকে বহনকারী হেলিকপ্টার মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। পরে হেলিকপ্টারটি ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়েছে।

মু. আসাদুজ্জামান জানান, আবহাওয়া ভালো থাকলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণের কথা ছিল রাষ্ট্রপতির। মঙ্গল ও বুধবার সকাল ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগদান শেষে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X