কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফের জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক হলেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক বছরের জন্য আবারও চুক্তিভিত্তিক নিয়োগে পরিচালক হলেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ১৮ জানুয়ারি তার প্রথম দফা ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শেষ কর্মদিবস ছিল। এখন তিনি আবারও এক বছরের জন্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স পাস করেন। ২০১৩ সালে অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান। ২০১৯ সালে নভেম্বরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি দেশে ইন্টারভেশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ।

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের নেতৃত্বে চিকিৎসাগবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে সরকার বঙ্গবন্ধু জনপ্রশাসন ২০২৩ পদক প্রদান করেছেন।

পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দেশের সরকারি পর্যায়ের হৃদরোগের স্বয়ংসম্পূর্ণ একমাত্র হাসপাতাল জাতীয় হৃদরোগ হাসপাতালের আগত রোগীদের চিকিৎসাসেবা সুনিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিশেষজ্ঞ চিকিৎসক হৃদ্রোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের মহাসচিব ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X