কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সৃজনশীলতাকে যুক্ত করব : দীপু মনি

‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব-২০২৪’ এ বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব-২০২৪’ এ বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মাধ্যমে নতুন বিশ্বে, প্রযুক্তি-বিজ্ঞানের এই যুগে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, উদ্ভাবক হতে হবে, সেই সাথে নানারকম সৃজনশীল কাজে নিয়োজিত হতে হবে। আমরা একই সাথে মানবিক সৃজনশীল মানুষ হবো। আমরা সুনাগরিক হবো তার মধ্য দিয়েই বিশ্ব নাগরিক হবো। একেবারে কায়মনে বাঙালি হবার চেষ্টা করব। সাহিত্য সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা সৃজনশীলতাকে যুক্ত করব।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শিশু-কিশোর যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কথা বলেন।

এর মধ্য দিয়ে ১০ হাজার শিশুর মিলনমেলায় প্রতিদিন বৈচিত্র্যময় পরিবেশনার শুভ সূচনার মাধ্যমে যাত্রা শুরু হলোপঞ্চদশ জাতীয় শিশু-কিশোর যুবনাট্যোৎসব-২০২৪এর।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আমি সব স্বপ্ন বাস্তবায়ন করব, কেউ আমাদের দাবাতে পারবে না, থামাতে পারবে না। প্রধানমন্ত্রী যে স্বপ্ন সংগ্রাম করছেন তার সঙ্গে সর্বপ্রথম যারা থাকবে তারা শিল্পী, কবি, সাহিত্যিকরা, থাকবে শিশু-কিশোর-যুবরা। তারাই এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান।

শিশুবন্ধু ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীর সাথে সংগীত পরিবেশন করে শিশুরা। শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতীয় নাট্যশালা মূল হলে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সৌরভ শাখাওয়াতের রচনায়, শামীম আহমেদ নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম পরিবেশনায় নাটকঅদ্ভুদ ভূতনাটক মঞ্চন্থ হয় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। স্টুডিও থিয়েটার হলে সুকুমার রায়ের রচনা, অনিমেশ সাহা লিপুর নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি, বরিশালের পরিবেশনায়ঝালাপালানাটক মঞ্চস্থ হয়। সংগীত নৃত্যকলা হলে নাট্যরূপ নির্দেশনা সুমিত মহন্ত এবং জেলা শিল্পকলা একাডেমি, রংপুরের পরিবেশনায়আরেক হীরক রাজ্যনাটক মঞ্চস্থ হয়েছে।

এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ভবতোষ রায় বর্মণের রচনায় নির্দেশনায় এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের পরিবেশনায়বাঘের শিন্নিনাটক মঞ্চস্থ হয়। স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, শরণ রায়ের নির্দেশনা এবং জেলা শিল্পকলা একাডেমি, শেরপুরের পরিবেশনায়খ্যাতির বিড়ম্বনানাটক মঞ্চস্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X