কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন মারা গেছেন

সৈয়দ কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সৈয়দ কামাল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমদ (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কামাল উদ্দিন আহমদ ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন।

কামাল উদ্দিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন তিনি। ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ছিলেন।

পৃথক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

তারা বলেন, বরেণ্য সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারাল। কামাল উদ্দিন আহমদের মৃত্যুতে সাংবাদিকতায় যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার মতো নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X