কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জলদস্যুরা যোগাযোগ না করলে আলোচনার সুযোগ নেই : কেএসআরএম

এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ বাংলাদেশি ক্রু। ছবি: সংগৃহীত
এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ বাংলাদেশি ক্রু। ছবি: সংগৃহীত

আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকানাধীন সংস্থা কেএসআরএম এবং এর সহযোগী সংস্থা এসআর শিপিংয়ের কর্মকর্তারা এখনও জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

কেএসআরএম গ্রুপের মিডিয়া অফিসার মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, কর্মকর্তারা বুধবার (১৩ মার্চ) সকালে কয়েকজন ক্রুর সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করতে পেরেছিলেন। ক্রুরা নিরাপদে আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।

তিনি জানান, জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত নাবিক বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার কোন সুযোগ নেই।

তিনি আরও জানান, জাহাজটি সম্পূর্ণভাবে জলদস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছে। উপকূলে পৌঁছাতে তাদের হয়তো আরও একদিন সময় লাগবে।

মিজানুল ইসলাম বলেন, জলদস্যুরা সাধারণত জাহাজ ছিনতাই করার পর মুক্তিপণ দাবি করার আগে নিরাপদ এলাকায় পৌঁছানোর চেষ্টা করে।

সাধারণত বিদেশি কোনো মধ্যস্ততাকারীর মাধ্যমে মুক্তিপণের বিষয়ে আলোচনা হয় উল্লেখ করে মিজানুল ইসলাম বলেন, যুক্তরাজ্যভিত্তিক জাহাজের বিমাকারী সংস্থা ইতোমধ্যে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X