কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ১১:২৮ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হলো পায়রা বিদ্যুৎকেন্দ্র

পায়রা বিদ্যুৎকেন্দ্র। পুরোনো ছবি
পায়রা বিদ্যুৎকেন্দ্র। পুরোনো ছবি

কয়লা সংকটে দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পায়রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নতুন করে কয়লা এলে বিদ্যুৎকেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরতে পারে চলতি মাসের শেষ নাগাদ।

যদিও গত ২৫ মে একইভাবে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডলার সংকটে এলসি করাতে না পারায় কয়লা আমদানি সম্ভব হচ্ছে না। যদিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাঁচ হাজার কোটি টাকা পাওনা রয়েছে প্রতিষ্ঠানটির।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি ২০২০ সালের ১৫ মে উৎপাদন শুরু করে। ওই বছরের ডিসেম্বরে উৎপাদনের সক্ষমতা অর্জন করে প্লান্টটির দ্বিতীয় ইউনিট। তবে এটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করলেও দীর্ঘ সময় একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকে। কেননা, এ সময়কালে সঞ্চালন লাইনের নির্মাণকাজ চলমান ছিল।

এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে উৎপাদনে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হলো বিদ্যুৎকেন্দ্রটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X