কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:২১ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। ছবি : সংগৃহীত
আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। ছবি : সংগৃহীত

দুদিনের সফরে আজ মঙ্গলবার (২১ মে) ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে এটি।

সোমবার (২০ মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।

তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন বলে জানান।

জানা গেছে, আজ সকাল ১১টার পর মালয়েশিয়ার একটি বিমানে ঢাকা পৌঁছবেন তিনি। সফরে দুই দেশে বাণিজ্য সম্প্রসারণ বিশেষ জোর দেওয়া হবে।

পেনি ওঙের সঙ্গে আজ বিকেলে বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X