কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার শিক্ষার্থীরাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

মাদ্রাসা থেকেও এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, দক্ষ আলেম তৈরি হচ্ছে। স্বীকার করতেই হবে আলিয়া মাদ্রাসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আলিয়া মাদ্রাসার ওলামায়ে মাশায়েখ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ নেতা। তিনি প্রতিদিন তাহাজ্জুদ ও ফজরের নামাজের মাধ্যমে দৈনন্দিন কাজ শুরু করেন। তিনি মাদ্রাসা শিক্ষাকে সবসময় আন্তরিকতার দৃষ্টিতে দেখেন।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ শিক্ষার মতো সমান সুযোগ-সুবিধা দিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ১ হাজার ৮শ মাদ্রাসায় ভবন নির্মাণ করে দিয়েছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার মাধ্যমে সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশে সোনার মানুষ তৈরি করার। সেই সোনার মানুষ সৃষ্টিতে মাদ্রাসার থেকে বেশি অবদান কেউ রাখতে পারছে না বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দীন আহমেদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শাহ আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন। সঞ্চালনা করেন ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X