বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ : পররাষ্ট্রমন্ত্রী

‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। ছবি : সংগৃহীত
‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ। দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আমরা গর্বিত। তবে গত ছয় বছরে আমাদের দেশের ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়। আমাদের দেশেও হয়েছে। তবে এ ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনতে হবে।

শনিবার (২২ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে ‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷

তিনি বলেন, আমরা এতদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেছি। কিন্তু এখন আরও বিস্তৃত কাজ করার সুযোগ এসেছে। মানবসৃষ্ট বিপর্যয় থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। ঢাকা তো দেয়ালের রাজধানী হয়ে গেছে। আজকাল আমাদের শহর-গ্রামে একটি দেয়ালের সাথে আরেকটা দেয়াল ঘেঁষে দালান করা হচ্ছে। কেউ কেউ দালান না করলেও সীমানা দেয়াল দিচ্ছেন। নগরবাসীদের সময় এসেছে দেয়াল দেওয়ার প্রবণতা থেকে সরে আসার। তা না হলে একটু ভেতরের দিকের বাড়িগুলোতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারবে না। আমরাই এখন দুর্যোগ সৃষ্টির কারণ হচ্ছি । এসব ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পপ্রবণ এলাকায় পর্যাপ্ত মাঠ রাখতে হবে। যাতে মানুষ ভূমিকম্প চলাকালে আশ্রয় নিতে পারে। যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজনে জলাশয়গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা তৈরি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X