কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সায়েদাবাদ বাস টার্মিনালে ভোক্তার অভিযান

সায়েদাবাদ বাস টার্মিনালে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি : সৌজন্য
সায়েদাবাদ বাস টার্মিনালে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি : সৌজন্য

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় বন্ধে বাস কাউন্টারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা পৌনে ৩টায় সায়েদাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

অভিযানে শ্যামলী এন আর ট্রাভেলসের বিক্রিত টিকিট পর্যালোচনা করে ভোক্তা অধিদপ্তর জানতে পারেন ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে টিকিট বিক্রয় করা হয়েছে। কাউন্টার ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ স্বেচ্ছায় এ অপরাধ স্বীকার করেছেন। ভবিষ্যতে আর বেশি মূল্যে টিকিট বিক্রয় করবেন না মর্মে অঙ্গীকার করেন তিনি।

এ ঘটনায় বিধি মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় বাস কাউন্টারগুলোকে মৌখিক সতর্ক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X