কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোনো বার্তা নেই : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

নতুন অর্থবছরের অর্থ বিলে বিত্তবানদের ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকারের এই পদক্ষেপ রাষ্ট্রীয় উদ্যোগে দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে নতুন করে মদদ জোগাবে।

বাজেটে মানুষের কষ্ট লাঘবের কোনো বার্তা নেই দাবি করে তিনি বলেন, ১৫ শতাংশের বেশি কর দিলে করনথি নিরীক্ষা না করার বিধান আর্থিক অনিয়ম ও লুটপাটের আরও প্রসার ঘটাবে।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার প্রতিক্রিয়ায় রোববার (৩০ জুন) বিকেলে এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক। এর আগে বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হয় ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। নতুন অর্থবছরের শুরুর দিন অর্থাৎ আগামীকাল ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে।

বিবৃতিতে সাইফুল হক বলেন, সরকার একদিকে যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলছেন, অন্যদিকে অবৈধ ও অপ্রদর্শিত অর্থসম্পদ হালাল করার বিধান দুর্বৃত্ত মাফিয়াদের আরও উৎসাহ প্রদান করবে; তাদের আরও বেপরোয়া হতে সাহায্য করবে।

তিনি সর্বোচ্চ আয়কর ৩০ শতাংশের প্রস্তাব থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে সরকারের পশ্চাদাপসরণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ধনীদের এই করছাড় সমাজে ধনীদের বাড়তি সুবিধা দেবে।

সাইফুল হক বলেন, জনগণের বিভিন্ন অংশের দাবি অনুযায়ী রাজস্বব্যয়সহ অনুৎপাদন খাতের বরাদ্দ কাটছাঁট করা হয়নি। শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতে বরাদ্দ বাড়েনি। উল্টো মুটোফোন ও ইন্টারনেটের মতো অতি আবশ্যকীয় সেবার ওপর কর আরোপ করা হয়েছে।

তিনি বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি, অর্থপাচার রোধে বাজেটে কার্যকরি কোনো পদক্ষেপ নেই। তিনি উল্লেখ করেন, বাজেটের ছাঁটাই প্রস্তাবের সময় জনগণের কোনো মতামতকেই বিবেচনায় নেওয়া হয়নি।

সাইফুল হক বলেন, ১ জুলাই থেকে কার্যকর হওয়া বাজেট দ্রব্যমূল্যের আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো বার্তা দিতে পারেনি। এই বাজেট সরকারকে যেমন আরও ঋণগ্রস্ত করবে, তেমনি সাধারণ মানুষকে আরও ঋণগ্রস্ত করবে, অনিশ্চয়তায় ঘেরা জীবনকে আরও বিপদে নিক্ষেপ করবে। সে কারণে এই বাজেট গ্রহণযোগ্য হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X