রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে সিনেমা দেখাবেন নুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাও করতে আসে নুরের দল। এ সময় কর্মসূচিতে বাধা দিলে পুলিশকে উদ্দেশ্য করে দলটির একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কয়টা গুলি আছে আপনাদের বন্দুকে? তার থেকেও বেশি মানুষ আছে আমাদের সমর্থনে রাজপথে। এইটা তো ট্রেলার, আসল সিনেমা তো ২৭ তারিখের পরে হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার পর রাজধানীর জামান টাওয়ারে নিজেদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে পল্টন, সচিবালয়, শাহবাগ হয়ে বাংলা মোটর মোড়ে আসলে মিছিল আটকিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে আলোচনা করে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সেখানে দলটির সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনটির উচ্চ পরিষদের একাধিক সদস্য বক্তব্য রাখেন।

সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের কর্মী-সমর্থকদের ভয় পেয়ে মিছিল আটকে দিয়েছে। সরকার পুলিশ দিয়ে আমাদের দমাতে চাইছে কিন্তু পারবে না। আমাদের সাথে তাদের থেকেও বেশি সংখ্যার জনগণের সম্পৃক্ততা রয়েছে। আর সেটা দেখেই তারা ভয় পাচ্ছে।

পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, কয়টা গুলি আছে আপনাদের বন্দুকে? তার থেকেও বেশি মানুষ আছে আমাদের সমর্থনে রাজপথে। এইটা তো ট্রেলার, আসল সিনেমা তো ২৭ তারিখের পরে হবে।

পুলিশের পক্ষ থেকে মিছিল শেষ করে বাংলা মোটর মোড় থেকে সরে যেতে বললে সংগঠনটির নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমা দেওয়া শেষে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) সাত দিনের আলটিমেটাম দেয় দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

এ সময় তিনি বলেন, আমাদের নিবন্ধনের বিষয়টি যদি পুনর্বিবেচনা না করা হয়, প্রয়োজনে আবারও ঘেরাও কর্মসূচি পালন করব। এবার হয়তো আমাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল করেছি বলে আমাদের পথে আটকে দিয়েছে। এরপর প্রয়োজনে নির্বাচন কমিশনের সামনেই ঘেরাও কর্মসূচি দেব। আমরা পুনর্বিবেচনার জন্য ইসিকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি। যাতে করে আমাদেরসহ যৌক্তিকভাবে অন্যদের নিবন্ধন দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X