কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এখনো একদফা আন্দোলনের বিকল্প কিছু নেই : শেখ বাবলু

অর্ধ-শতাধিক নেতার যোগদান
ভাসানী অনুসারী পরিষদে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা
ভাসানী অনুসারী পরিষদে যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা

আন্দোলনের ‘এক দফা’ এখনো প্রাসঙ্গিক উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে গত বছরের ১২ জুলাই ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এরই সংক্ষিপ্তসার হিসেবে আন্দোলনের এক দফা দাবিও উপস্থাপন করা হয়। বর্তমান বাস্তবতায় ৩১ দফা ও এক দফা আরও বেশি প্রাসঙ্গিক, আরও জরুরি এবং আরও নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। এখনো এক দফা আন্দোলনের বিকল্প কিছু নেই।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক যোগদান অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ বাবলু। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে উপাধ্যক্ষ নুরুজ্জামান হিরা, মো. শাহাদাত হোসেনসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ভাসানী অনুসারী পরিষদে যোগদান করলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সদ্য যোগদানকারী নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ বাবলু বলেন, মানুষের ভোটের অধিকার ও দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং মানুষের নাগরিক ও মৌলিক অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই ভাসানী অনুসারী পরিষদকে সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত করা হয়েছে। যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ গঠনের প্রথম উদ্যোগও নিয়েছিল ভাসানী অনুসারী পরিষদ।

তিনি বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা রাজপথে রয়েছি। এক দফা আন্দোলনের এখনো বিকল্প কিছু নেই। জনসম্পৃক্ত আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হারুন অর রশিদ, বিশিষ্ট লেখক ও গবেষক সিরাজ উদ্দিন সাথী, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, বাবুল বিশ্বাস, আরিফ আহমেদ প্রমুখ নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১০

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১১

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১২

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৩

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৪

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৫

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৬

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৭

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৯

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

২০
X