মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকার হটাতে কোটা আন্দোলনকারীদের দলে ভেড়াতে চায় ছাত্রদল

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

সরকার হটাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১৬ জুলাই) নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটাপ্রথা বাতিলের এ আন্দোলনে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। একইসঙ্গে ছাত্রদল- আন্দোলনরত শিক্ষার্থীদের বৈষম্যমূলক কোটাব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফ্যাসিবাদী এ সরকার হটিয়ে প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে।

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল রাজপথে থাকবে কি না- এমন প্রশ্নের উত্তরে রাকিব বলেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের ব্যানারে যেদিন থেকে সভা-সমাবেশ শুরু হয়েছে, তখন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে এই আন্দোলনের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পর সেখান থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি কাকরাইলের নাইটিংগেল রেস্তোরাঁর মোড় ঘুরে নয়া পল্টনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১০

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১১

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১২

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৩

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৪

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৫

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৬

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৭

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৮

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৯

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

২০
X