কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের নিগৃহীত হওয়ার মানে হয় না : কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গেছি। তবে কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি। দেশের স্বাধীনতার জন্য করেছি। মানুষের মুক্তির জন্য করেছি। কিন্তু জীবদ্দশায় শুনলাম, আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার। এর আগে আমার মৃত্যু হলে খুশি হতাম। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানি না আমরা। তাদের কোটার দরকার নেই। কিন্তু সম্মানের দরকার আছে। যতদিন বাংলাদেশ থাকবে, মুক্তিযোদ্ধাদের এভাবে নিগৃহীত হওয়ার মানে হয় না।

গত রেবাবার (২১ জুলাই) সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্ট চত্বরে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হলো। টাঙ্গাইল থেকে সুপ্রিম কোর্টে আসার পথে সাভারে আমার গাড়িতেও ঢিল পড়েছে। তাতে আমার কিছু মনে হয়নি। যদি তার পরও দেশে শান্তি আসে, খুশি হবো।

তিনি বলেন, আমি বর্তমান সরকারকে বলব, নিচে ট্যাঙ্ক রেখে ওপরে হেলিকপ্টার উড়িয়ে কোনো সুষ্ঠু সরকারের প্রমাণ বহন করে না। সরকারপ্রধানকে বলব, সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন। শুধু ১৪ দল বা আওয়ামী লীগ বা শুধু বিএনপি বাংলাদেশ নয়। শুধু জামায়াতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশ নয়। সবার প্রতি অনুরোধ, মানুষের কথা বলেন। দেশের মানুষ জ্বলছে, পুড়ছে। দেশে হাহাকার চলছে। যারা দিন এনে দিন খায়, তাদের পেটে ভাত নেই বলেও অভিযোগ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X