কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

সরকারের বিজয় ও জনগণের পরাজয় হয়েছে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের মধ্য দিয়ে সরকারের বিজয় ও জনগণের পরাজয় হয়েছে বলে মনে করেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

গত রোববার (২১ জুলাই) রায়ের পর কালবেলাকে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক এ মন্ত্রী বলেন, ছাত্রসহ সাধারণ মানুষের আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। তবে রায় যতটুকু শুনেছি, এতে তো বৈষম্য যায়নি।

সরকারি চাকরিতে অনগ্রসর মানুষদের জন্য কোটা থাকতে পারে বলে মত দেন জাপা চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা হয়ত একভাগও হবে না। এজন্য পাঁচ ভাগ কোটা থাকলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমি কোনোভাবেই কোটার পক্ষে নই। তাই বলছি রায়ে জনগণের পরাজয় হয়েছে, সরকারের বিজয় হয়েছে। কারণ সরকার চেয়েছিল কোটা সংরক্ষিত রাখতে। তাই রায়ে এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

রায়ে বৈষম্য থাকায় আবারও আন্দোলন ছড়াতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি ছিল সব কোটা উঠিয়ে দেওয়ার। তবে রায়ে তা না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। সব মিলিয়ে কথা হলো, রায়ের মধ্য দিয়ে জনগণের পক্ষে কিছু হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X