কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবির

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবির

স্মরণকালের ভয়াবহ হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা বলেন, ছাত্রসমাজের দাবি না মেনে সরকারের দম্ভ ও স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশে স্মরণকালের ভয়াবহতম হত্যাযজ্ঞ সংগঠিত হলো। শত শত মানুষ হত্যাকারী এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই।

সিপিবি সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখেছে। তারা সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছে। কিন্তু সম্প্রতি ছাত্র যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস জুগিয়েছে।

তারা বলেন, সরকার কয়েক শ’ মানুষকে নিহতের পরও ছাত্র-তরুণেরা সব রকম ভয়-ভীতি উপেক্ষা করে রাজপথ দখলে রেখেছেন। সারা দেশের জনগণ তাদের সাথে সংহতি জানিয়েছে। এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে, যা দেশবাসী গ্রহণ করছে না। সরকার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরও বাড়বে। চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে।

সমাবেশে সিপিবি নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলসহ জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সাম্প্রতিক আন্দোলনের বীর শহীদদের স্মরণে ছাত্রদের নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সিপিবি নেতাকর্মীরা মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সমাবেশে সংহতি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X