কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আ.লীগের নেতাকর্মীদের অবস্থান

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ঢাকাসহ সব জেলা-মহানগর ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এসব কর্মসূচি সফল করতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তবে দল কিংবা সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের দেখা যায়নি।

রোববার সকাল ৯টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র কয়েকজন নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন কালবেলাকে বলেন, যেকোনো অপশক্তি প্রতিহত করতে আমরা মাঠে আছি। আজ সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছি।

আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক বলেন, এখন কোটা আন্দোলনের মূল টার্গেট সরকারের পদত্যাগ। তারা প্রমাণ করেছে এই আন্দোলনে তাদের হাতে নেই। তাদের দাঁতভাঙা জবাব দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত।

এদিকে এমন পরিস্থিতির মধ্যেও সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পদে থাকা শীর্ষ নেতাদের দেখা যায়নি৷ একই সঙ্গে যুবলীগ, মৎস্যজীবী লীগ, কৃষিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের দেখা যায়নি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি বাতিলের গুজব ছড়িয়ে পড়ে। তবে কর্মসূচি বাতিল করা হয়নি বলে দলটির দপ্তর সূত্রে জানা যায়। তাদের দাবি, ভুয়া প্রেস রিলিজ তৈরি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে গুজব ছড়ানো হচ্ছে। কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X