কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৫:২৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরহাদের বাড়িতে হামলা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইলের লোহাগড়ায় অবস্থিত ফরহাদের বাসায় এ হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি কালবেলাকে জানান, ঘটনার সেই মুহূর্তে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। হামলাকারীরা বাসার সামনের ফটক ভেঙে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। বাসার কেয়ারটেকার তাদের আটকাতে গেলে তাকেও মারধর করা হয়। ভাঙচুর ও লুটপাটের কিছুক্ষণ পর হামলাকারীরা চলে যায় বলে জানান এ রাজনীতিবিদ।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট। শিক্ষার্থীদের চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে এ জোট।

এদিকে ড. ফরিদুজ্জামান ফরহাদের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

রোববার (৪ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, হামলা-মামলা, মানুষ মেরে গদি রক্ষা করা যাবে না। অবিলম্বে জনতা ও ছাত্রদের দাবি মেনে নিন। অন্যথায় ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে তার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন সরকারকেই বহন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X