কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ : কর্নেল অলি

কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী চলমান আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করেছেন যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

অলি আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে সমগ্র জাতি আজ এক কঠিন সময় পার করছে। মাঝে-মধ্যে মনে হচ্ছে, এই সরকার থেকে মুক্তি বোধ হয় হাতের নাগালের মধ্যে। কিন্তু সেই মুক্তি এখনো অর্জন হয়নি। আপনারা (শিক্ষার্থীরা) ক্ষমতাসীনদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্নজনকে বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পেছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরানো যাবে না। আমাদের ছাত্রসমাজ, আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত এ জাতি কখনো মেনে নিবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর আঘাত করবে, তাদের অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, সব বাধা-বিপত্তি উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না। নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জাতীয় ঐক্য ধরে রাখুন। সাবধানতা ও সুকৌশল অবলম্বন করুন। মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। অপরাধীদের পালানোর পথ বন্ধ করুন। আমাদের পূর্ণ সমর্থন আপনাদের সঙ্গে আছে। তবে সশরীরে অংশগ্রহণ করে আপনাদের এই বিশাল আত্মত্যাগ ও অর্জনকে বিতর্কিত করতে চাই না। এই সফলতা আপনাদের ও সাধারণ মানুষের। আল্লাহ আপনাদের সাহায্য করুন, সহায় হোন। আপনাদের বিজয় হবেই, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১০

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১১

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৪

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১৫

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৬

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৭

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৮

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৯

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

২০
X