কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:০১ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ

সুশীল সমাজসহ দক্ষ রাজনীতিবিদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিকভাবে দক্ষ ও সচেতন লোক দিয়ে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বর্তমানে যে খুন, নৈরাজ্য, জখম, রাহাজানি, অগ্নিসংযোগ চলছে- সেগুলো বন্ধ করতে হবে। সুশীল সমাজের যারা বেশি সুশীল তারা এটি মোকাবিলা করতে পারবে না। এটা বন্ধ করতে না পারলে আমাদের বিরাট অর্জন শেষ পর্যন্ত বিসর্জিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার (৬ আগস্ট) কালবেলাকে এসব কথা বলেন মান্না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেবল অন্তর্বর্তী হিসেবে দেখছি না। এটি নিশ্চয় অন্তর্বর্তী সরকার, কিন্তু এটি একটি বিরাট অভ্যত্থানের ফসল। এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা-আশা, যেভাবে ১৫ বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে দেশপ্রেমের চেতনাকে ধারণ করে, সেটাকে সামনে নিয়ে যেতে পারে- এ রকম চেতনার মানুষ লাগবে। তাদের দিয়ে সরকার গঠিত হতে হবে।

মান্না বলেন, যারা অংশীজন তাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে হবে। এখন যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এদের ভেতরে যে শক্তিরা লুকায়িত আছে, ভবিষ্যতে তারা বড় আকারে মাথাচাড়া দিবেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও বলত, পাকিস্তানের প্রেতাত্মা। ওই সরকারের প্রেতাত্মারা তো এখনো জীবিত, এরা তো প্রেতাত্মা হয়নি। কখন আত্মা হয়ে চলে আসে, তার তো কোনো ঠিক নেই। তাই সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই যে বুঝে না বুঝে যারা অপশক্তির কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এটা হচ্ছে এই মুহূর্তের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১১

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১২

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৩

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৪

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৭

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৮

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৯

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

২০
X