কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাসদের কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় দখলের চেষ্টা ও চুরির অভিযোগ করেছেন দলটির নেতারা। শনিবার (১০ আগস্ট) হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক দলটির পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ করা হয়।

দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশীদ সুমন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষের মদদে মোহন রায়হান ও নাজমুল হক প্রধান কিছু দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে শনিবার বিকেলে চোরের মতো জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা কার্যালয়ের কম্পিউটার, ল্যাপটপসহ অফিসের ব্যবহার্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।

অফিস বেদখলের অপচেষ্টা ও চুরির ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত দুর্বৃত্ত, দুষ্কৃতকারী ও চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক সাজ্জাত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X