কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না : মজনু

রাজধানীর বাংলামটরে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
রাজধানীর বাংলামটরে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আওয়ামী শাসকের পতন ঘটেছে। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, দেশের জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে সে চেষ্টা আমাদের করতে হবে। সুযোগসন্ধানীরা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অতীতে যেভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সেভাবে এখনো পরিচালনা করুন। যদি বিএনপির কোনো নেতাকর্মীও হামলা চালাতে আসে তাদের প্রতিহত করুন। তারেক রহমানের নির্দেশ পুরো দেশকে দখলমুক্ত করতে হবে।

তিনি বলেন, সবাইকে এ সরকারকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মজনু বলেন, যে গণতন্ত্রের জন্য শহীদ জিয়া নিহত হয়েছেন, খালেদা জিয়া বন্দি হয়েছেন, তারেক রহমান দেশান্তরী হয়েছেন সে গণতন্ত্রকে নসাৎ করা যাবে না। ব্যবসায়ীদের অনুরোধ করব, চাঁদাবাজদের প্রতিহত করুন। তবে, আইন নিজের হাতে তুলে নিবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক শেখ রবিউল আলম রবি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X