বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ তৎপরতায় সমন্বয়হীনতা দূর করার আহ্বান এবি পার্টির

এবি পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এবি পার্টির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সরকারের সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা এ আহ্বান জানান। বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে দলটি।

সাংবাদিকদের উদ্দেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করছি, স্বেচ্ছাসেবী ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে। কাজেই আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ব্যক্তিগতভাবে দুর্গত এলাকায় না গিয়ে সেনাবাহিনী অথবা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করার। এতে আমরা সঠিক জায়গায় সহায়তা পৌঁছাতে সক্ষম হবো।

যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আকস্মিক বন্যার কারণগুলো খতিয়ে দেখতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আগাম কোনো সতর্কতা পাইনি। এ নিয়ে সরকারকে বিশেষ অনুসন্ধান করতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় নেতা লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X