কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

ফেনীর বিভিন্ন স্থানে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : কালবেলা
ফেনীর বিভিন্ন স্থানে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : কালবেলা

ফেনীতে বন্যা দুর্গত মানুষের মাঝে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে ফেনীর বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করা হয়। একই দিনে ফেনীর ফুলগাজী উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে এসেছে কিন্তু দুর্গম এলাকা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সবার কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আবার অনেকেই কাছাকাছি জায়গায় স্থান দেওয়ায় কেউ বারবার পাচ্ছে আবার কেউ কেউ একবারও পাচ্ছে না। আমরা জেলা প্রশাসককে বলব, ওনারা যেন ত্রাণ বিতরণে সমন্বয় করেন। ত্রাণসহ টিম ভাগ করে বিভিন্ন স্থানে পাঠায়, যাতে করে সবাই ত্রাণ পায়, এই কাজটি প্রশাসনকেই করতে হবে। এ ছাড়া এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে দেশবাসীকে পাশে থাকার আহ্বান করেন তিনি।

এসময় লোকজন নুরুল হক নুরের কাছে এসে বলেন, দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বিশুদ্ধ পানির বড় সংকট দেখা দিয়েছে, এই মুহূর্তে বিশুদ্ধ পানি ও মোমবাতি বেশি প্রয়োজন আমাদের। তখন নুরুল হক নুর আশ্বস্ত করেন বিষয়টা সমাধানে তিনি নিজেও কাজ করবেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিষয়টি অবগত করবেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, বন্যার ভয়াবহ পরিস্থিতির জন্য ভারত দায়ী। তারা রাতের অন্ধকার ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মেরেছে। ফেনীর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। সাধারণ কোনো স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ঘরবন্দি মানুষের কাছে খাদ্য, পানি পৌঁছানো সম্ভব নয়। সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসব মানুষকে উদ্ধার করেছে। যেখানে পানি নাই, সেখানে তাঁবু টাঙিয়ে রাখতে হবে। এভাবে শুধু চিড়া-মুড়ি খেয়ে তারা বাঁচতে পারবে না। আর শিশু ও বৃদ্ধরা আরও কষ্টে রয়েছে। সরকারের সকল শক্তি ব্যবহার করে এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান করছি। আমরা দলের পক্ষে থেকে আক্রান্ত সবগুলো জেলা সরেজমিনে পর্যবেক্ষণ করব। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের সম্মিলিতভাবেই করতে হবে। ফ্যাসিবাদ পতনের পরে এটা আমাদের জন্য পরীক্ষা যে, আমরা একে-অপরের পাশে কতটা জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে দেশকে এগিয়ে নিতে পারব।

এসময় ত্রাণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জিলু খান, আনিসুর রহামন মুন্না, যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা নেওয়াজ খান বাপ্পি, সোহাগ, ফেনী জেলার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আমজাদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X