সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকার এরশাদের চেয়েও ১০ গুণ বেশি স্বৈরাচার ছিল : জিএম কাদের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ১০ গুণ বেশি স্বৈরাচার ছিল এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচার তা আমি জাতীয় সংসদে দাঁড়িয়েই বলেছিলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের দুটি ভিডিও বার্তায় সাবেক এই বিরোধীদলের নেতা বলেন, শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার ছিল এমন মন্তব্য করে তিনি বলেন, একথা আমি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার সামনেই ঘোষণা করেছিলাম।

আওয়ামী লীগ দেশে এক দলীয় শাসন চালু করতে চেয়েছিল এমন অভিযোগ করে দলটির অন্যতম রাজনৈতিক মিত্র হিসিবে পরিচিত জাপা প্রধান বলেন, সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন বক্তব্য ও আলোচনায় আমি আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করেছিলাম।

নানা বৈষম্য সৃষ্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুরো দেশকে বিভক্ত করেছে এমন অভিযোগ করে জি এম কাদের বলেন, অনেক বিষয়ে টানা চার মেয়াদে বৈষম্যের মধ্য দিয়ে দেশে বিভেদ সৃষ্টি করেছিল দলটি।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার একটি ক্ষুদ্র গোষ্টীকে সুযোগ সুবিধা দেয়। তারা নানাভাবে মানুষকে শোষণ করে, নির্যাতন করে। মানুষকে ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে। এসব বিষয়ে আমিই প্রথম কথা বলি।

তিনি আরও বলেন, এরশাদ সরকার স্বৈরাচার ছিল আমি তা বলতে চাই না। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। তবে জনগণের মতামত বিবেচনা করেছেন। যদি তা ধরেও নেই তাহলে শেখ হাসিনা ছিল ও তার সরকার ছিল এরশাদের চেয়ে ১০ গুণ বেশি স্বৈরাচার।

জি এম কাদের বলেন, দেশের রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ে বেশি নির্যাতিত দল আছে বলে আমি মনে করি না। জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণ করেছিল এবং একই কারণে পদত্যাগও করেছিল।

১৯৯১-৯৫ পর্যন্ত এরশাদসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১০

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১১

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১২

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৩

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৪

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৫

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৬

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৭

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৮

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৯

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

২০
X