কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি-দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার : নীরব

শাহজাদপুরে ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত
শাহজাদপুরে ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছে বিএনপি নেতারা। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি এবং দখলের সঙ্গে জড়িত থাকলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহজাদপুরে ছাত্র আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

নীরব বলেন, আওয়ামী লীগের ৩০০ এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কারণ তারা এই দেশটাকে লুটেপুটে খেয়েছে, অর্থ পাচার করেছে। এ দেশের ছাত্রদের হত্যা করেছে, সাধারণ মানুষকে গুম করেছে। তাই তাদের সৎ সাহস নেই এ দেশে থাকার।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় ২৭শ জন ছাত্র-জনতাকে হত্যা করেছে। সে একজন হত্যাকারী। তাই অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা ভারতে বসে তাদের সঙ্গে মিলে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাদের সেই চক্রান্তকে ধুলিস্যাৎ করে দেব।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো এ দেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন দল করে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিভিন্ন দোকানপাট দখল করছে। তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

এ সময় বিএনপির ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, বাড্ডা থানা যুবদল নেতা বাবুল হোসেন মীরসহ থানা বিএনপির নেতাকর্মীরা উপস্তিত ছিলেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধীদল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১০

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১১

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১২

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১৩

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৪

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

১৫

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

১৬

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

১৭

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১৮

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১৯

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X