কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতের অভিনন্দন বার্তা

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে এক বিবৃতি প্রদান করে এ অভিনন্দন প্রকাশ করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ বিবৃতিতে বলেন, স্বৈর-ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে নিপীড়িত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অবর্ণনীয় জেল-জুলুমের মধ্য দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করেছিল হাসিনাশাহী। নতুন এই স্বাধীন বাংলাদেশে তার পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত।

বিবৃতিতে তারা আরও বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন-সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার অগ্রণী ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এছাড়া দেশপ্রেমিক জনতার কাছে শাহবাগী ফ্যাসিজমের স্বরূপ উন্মোচনে তার পত্রিকা সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। এদেশে ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে তার লড়াকু ভূমিকা যুগে যুগে আমাদের প্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি।

মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার আবেদন ও প্রয়োজন কখনো ফুরোবে না এ আশাবাদ ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেন, ইসলামবিদ্বেষী সেক্যুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পত্রিকাটির শূন্যতা আমরা এখনো অনুভব করি। দেশপ্রেমিক জনগণ পত্রিকাটি আবারও হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে।

আমরা আশা করি, জাতির গর্ব মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা অতিসত্বর পুনরায় চালু হবে এবং দেশপ্রেমিক জনগণের কণ্ঠস্বর হয়ে বীরদর্পে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X