কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির কর্মী নয় : নয়ন

রংপুরে যৌথ কর্মিসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
রংপুরে যৌথ কর্মিসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, জমি দখলকারীরা বিএনপির কর্মী হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না।

সোমবার (১৪ অক্টোবর) রংপুরে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এ কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভা এদিন অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেব। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছেন। হাসিনা জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ এসবের হুকুমদাতাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।

যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইন নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ নেবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনোভাবে আইন হাতে তুলে নেবে না।

বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতা-কর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারের দাবি জানাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আপশান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ রংপুর জেলা এবং মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X