সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষককে মারধর করায় বিএনপি নেতাকে অব্যাহতি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার। ছবি : কালবেলা

শিক্ষককে মারধর করার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারকে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগকারী একজন শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর কারণ দর্শাতে বলা হয়। এর প্রেক্ষিতে আপনি তার জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় আপনার সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় ওই পত্রে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে একজন শিক্ষককে মারধর করে জখমের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনি যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক না হওয়ায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের অভিযানে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X