কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাপাকে সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২ নভেম্বর জাতীয় পার্টির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশকে প্রতিহত করবে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১ নভেম্বর) দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায় শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করা হবে।

এদিকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গণঅধিকার পরিষদকে দায়ী করে জাতীয় পার্টি।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কালবেলাকে বলেন, ছাত্র জনতার সঙ্গে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় আমিসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন (৩১ অক্টোবর) গিয়েছিলাম। কিন্তু আগুন দেওয়ার ঘটনায় গণঅধিকার পরিষদ যুক্ত নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এজন্য আওয়ামী লীগের কাজের দায়ভার জাতীয় পার্টিকেও নিতে হবে। আমরা মনে করি ছাত্র-জনতার আন্দোলনের গণহত্যার মামলার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টিকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর ঘোষণা দিয়ে প্রতিহত করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই ঘটনার পর রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ঘোষণার পর সারজিস আলম রংপুরে গেলে লাঠি ও ঝাড়ু মিছিল করে প্রতিবাদ জানায়। এরপর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এদিকে রাজধানীর পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় ২ নভেম্বর যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X