কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে : ইমাম হায়াত 

ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রশ্রয়ে দেশে ধর্মীয় রাজনীতির নামে ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্রবিরোধী জঙ্গিবাদের প্রাদুর্ভাব, জনগণের জানমালের চরম নিরাপত্তাহীনতা, খুন-খারাবি, ডাকাতি ব্যাপক বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের অসহনীয় অগ্নিমূল্যে জনজীবনে চরম সংকট, আগস্ট বিপ্লবোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত।

শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে ওই দাবি জানায় দলটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করলে পুলিশি বাধার মুখে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেন।

বিক্ষোভ সমাবেশে হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার কাঠামো ধ্বংস করে জনগণের জানমাল চরম নিরাপত্তাহীন মহা বিপদজনক অনিশ্চিত অরক্ষিত করে তুলেছে।

তিনি আরও বলেন, তাদের কারণেই দেশে সর্বত্র খুন-সন্ত্রাস, ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ কারণে অন্তবর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে। ‌তাই অতি দ্রুতই সরকার ভেঙে দিতে হবে। দেশের জনগণই দেশকে রক্ষা করবে।

ইমাম হায়াত বলেন, তারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও নব্য-ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। মানুষের জীবন, দ্বীন, রাষ্ট্র, গণতন্ত্র ও স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X