বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না : টুকু

রংপুরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’-শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
রংপুরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’-শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই বিএনপিকে পরাজিত করতে পারবে। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’-শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

টুকু বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে ফ্যসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশি ভারত তা মেনে নিতে পারেনি। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের জন্য অপচেষ্টা চালাচ্ছে।

অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের স্থান বিএনপিতে নেই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবে, তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট, মাফিয়া, স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। রংপুর বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন টুকু।

তিনি আরও বলেন, শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। এ সময় নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা প্রদান করেন দলের কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের চক্রান্ত এখনো থেমে নেই। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X