কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধন পেয়ে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে সুপ্রিম পার্টির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেয়ে সমাবেশ, মোটর শোভাযাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদের কে চিনল আর কে চিনল না, তাতে কিছু যায় আসে না। ২০১৯ এর ১১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠন হয়। নির্বাচন কমিশনের আরপিওতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধানে কোথাও লেখা নাই—একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দেশের ১৮ কোটি মানুষ সেই দলকে চিনতে হবে।’

ইসির নিবন্ধন পাওয়ায় নেতাকর্মীসহ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।

সুপ্রিম পার্টি চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য। স্বাধীনতার ৫২ বছর পরে এসেও একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রতিবারই আন্দোলন সংগ্রাম করতে হয়। এ অবস্থা থেকে দেশের জনগণ মুক্তি চায়। আমরা এই প্রক্রিয়ার স্থায়ী সমাধান চাই।’

সমাবেশে বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মুফতি গোলাম মহিউদ্দিন লতিফী, অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আযহারী ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মোটরশোভাযাত্রসহ কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X