কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সভায় জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সভায় জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দয়া করে ভালো হয়ে যান। আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার ওপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন। একদলীয় শাসন কায়েম করেছেন। সংবিধানকে তছনছ করে দিয়েছেন। আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, ভারত যদি সত্যিই গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।

মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতাকে মনে করেছি সে খাটি গণতান্ত্রিক। কিন্তু তার কথাবার্তা এবং আচরণে আমার মনে হচ্ছে সে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছে। আপনিও দিল্লির দ্বারা নিষ্পেষিত।

নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ অনেক নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X