কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের দলীয়করণ করেছিল’

রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি : কালবেলা
রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি : কালবেলা

রাষ্ট্রের প্রতিটি সেক্টরের মতো পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদেরও দলীয়করণ করেছিল বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, অথচ এই মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো নেতা সম্মুখ যুদ্ধ করেননি। বরং বাঙালি জাতিকে বিপদে ফেলে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোহাম্মদপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে। অথচ, মুক্তিযুদ্ধের যে মূল উদ্দেশ্য বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এরা স্বাধীনতার পরও অসংখ্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। এমনকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকেও রাজাকার বলার মতো দুঃসাহস দেখিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ বরাবরই জাতিকে বিপদে ফেলে পালিয়ে যায়। আসলে শেখ হাসিনার দেশের জনগণের প্রতি কোনো মায়া নেই, এমনকি তার পিতার প্রতিও নেই। যদি থাকত তাহলে যখন তার বাবাকে হত্যা করা হলো তখন বাবার লাশটি পর্যন্ত দেখতে আসেননি তিনি। যে মানুষকে ভালোবাসে না তার কাছে দেশ নিরাপদ নয়।

এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ, সদস্য আহমেদ আলী, থানা সভাপতি শুক্কুর মাহমুদ, থানা বিএনপি নেতা এনায়েতুর রহমান এনায়েত, জামাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X