কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সচিবালয়ে আগুনের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে’

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন। এ সময় এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল, দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলিগের অন্তঃকোন্দলে লাশ পড়লে-কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি।

মঞ্জু আরও বলেন, আমরা জেনেছি সরকার এই ঘটনার তদন্তে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে বহু ঘটনার তদন্ত কমিটি গঠিত হলেও জনগণ এর রিপোর্ট সম্পর্কে কিছু জানতে পারেনি এবার ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা জানতে চাই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এখনই কোনো মন্তব্য করতে চাই না কিন্তু ইতোমধ্যেই আমরা শুনলাম, মন্ত্রণালয় দুটি অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিগত সরকারের ব্যাপক দুর্নীতির নথিপত্র রক্ষিত ছিলে। তিনি বলেন, এই ধরনের নাশকতার আশঙ্কা আমরা আরও করছি। আমরা মনে করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ পতিত ফ্যাসিবাদের দোসরদের বিচার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে জোরদার করা দরকার। সরকারকে বিপদে ফেলতে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এখানে ধরনের ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে দলের আহ্বায়ক মেজর মিনার বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ আগুনে সচিবালয় ৭ ঘণ্টা ধরে পুড়ছে অথচ দেশের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর কাছে কোনো তথ্য থাকবে না এটা হতে পারে না। তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন, সেনাবাহিনী মাঠে থাকতে দেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রোমেল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবপার্টির প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, নারায়ণগঞ্জ জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, শরণ চৌধুরী সহকেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১০

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১২

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৩

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৪

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৫

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৬

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৭

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৮

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৯

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

২০
X