কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বাসার সামনে নেতাকর্মীদের ভিড়

গুলশান-২-এর বাসা ফিরোজার সামনে ভিড়। ছবি : সংগৃহীত
গুলশান-২-এর বাসা ফিরোজার সামনে ভিড়। ছবি : সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে দেখা গেছে।

সরেজমিনে সন্ধ্যার পর দেখা যায়, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যা গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

এদিন বিকেল থেকেই নেতাকর্মীরা চেয়ারপারসনের বিদায় মুহূর্তের সাক্ষী হতে ভিড় শুরু করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

জানা গেছে, গুলশান-২-এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান ২-এর গোল চত্বর ও কাকলী গোল চত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকায় পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা ৩টা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, লন্ডন-যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা, দলীয় নেতা, ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফসহ ১৫ জনেরও বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X