কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

খামারবাড়িতে বিএনপিপন্থি কৃষিবিদদের দুই গ্রুপের সংঘর্ষ

দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। ছবি : কালবেলা
দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ। ছবি : কালবেলা

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেটে খামার বাড়িতে এ সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

জানা গেছে, এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব জিকে মোস্তাফিজুর রহমান গ্রুপের অনুসারীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মূলত কৃষিবিদ ইনস্টিটিউটের মাসিক আয়ের ভাগবাটোয়ারা নিয়ে এই সংঘর্ষ শুরু হয়, যা সন্ধ্যার দিকে উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শী জানায়, হারুন গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল আর সদস্য সচিব মোস্তাফিজ গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ শফিক, কৃষিবিদ ইয়ার মাহমুদ প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক এ্যাবের কয়েকজন নেতা কালবেলাকে জানান, রাত পৌনে দশটা পর্যন্ত এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন কৃষিবিদ শ্যামল, শরীফ, ইকবাল, কৃষিবিদ শফিক, ইয়ার মাহমুদ, রবিউল ইসলাম রবি ও আদনান প্রমুখ। এর মধ্যে শ্যামল ও রবির অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নুরুন্নবী শ্যামল বলেন, একটা ঘটনা ঘটেছে। তেমন বড় ঘটনা না। বেশি কিছু বলতে চাননি তিনি।

কৃষিবিদ শফিক বলেন, একটা বড় দরবার নিয়ে ঘটনা ঘটেছে। বিষয়টা মীমাংসা করা হচ্ছে। তিনি ফোন রেখে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১০

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১১

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১২

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৪

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১৭

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৮

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৯

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

২০
X